ফেসবুক, ইউটিউব, গুগল এবং মাইক্রোসফটকে বিআইএন নম্বর দিচ্ছে এনবিআর

২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১০:০০  
ভ্যাট আদায়ের পাশাপাশি আয়কর রিটার্ন নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং সার্চ ইঞ্জিন গুগল ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব এবং টেক জায়ান্ট মাইক্রোসফটকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এ জন্য ইতিমধ্যেই সিস্টেম আপগ্রেডেশনের কাজ শুরু করা হয়েছে। সূত্রমতে, গত ১৮ ফেব্রুয়ারি এ সংশ্লিষ্ট একটি বৈঠকে এনবিআর-এর ভ্যাট উইং বিদেশী প্রযুক্তি কোম্পানিকে ভ্যাট নিবন্ধন দেওয়ার কড়াকড়িকে সহজ করার সিদ্ধান্ত নেয়।বিষয়টি সকলকে অবহিত করতে এনবিআর খুব দ্রুতই এ বিষয়ে একটি পরিপত্র জারি করবে। এর মাধ্যমে নতুন অর্থ বছরেই এই নতুন বিআইএন নাম্বারগুলো জমা হবে বাংলাদেশ থেকে এই ভার্চুয়াল সেবাদাতাদের প্রদত্ত সেবামূল্য থেকে আদায়কৃত ১৫ শতাংশ ভ্যাট। বাংলাদেশে অফিস না থাকলেও ভার্চুয়াল মাধ্যমটিকে ব্যাংক বা কার্ডের মাধ্যমে যে অর্থ পরিশোধ করা হয় তার ওপর প্রদত্ত ভ্যাটের অংশ সরাসরি জমা দিতে হবে এই বিআইএনই নম্বরগুলোতে। রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিআইএন এর মাধ্যমে বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলোকে ভ্যাটের আওতায় আনা গেলে এই খাত থেকে সরকারের বছরে অন্তত তিনশ কোটি টাকা বাড়তি আয় হবে।